পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। কোরবানির এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবান সবাইকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এড. ওমর ফারুক নয়ন দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, “ঈদ হোক সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।”
সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান “ঈদ মোবারক”।



























-20260522173818.jpg)






আপনার মতামত লিখুন :