News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্টেডিয়ামের পাশে সড়কবাতির ব্যবস্থা করলেন এনসিপি নেত্রী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:৪৯ পিএম স্টেডিয়ামের পাশে সড়কবাতির ব্যবস্থা করলেন এনসিপি নেত্রী

ফতুল্লা স্টেডিয়ামের সালেহীন মাদ্রাসা রোড দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ব্যবসা, নারী হয়রানি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে এবং অপরাধীরা সুযোগ গ্রহণ করছে অভিযোগ এলাকাবাসীর।

আর তাই স্থানীয় জনগণের নিরাপত্তা ও জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপাতত ৫টি স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বান লুবনা রহমান।

সেই সাথে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ এলাকাগুলোকে নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ফতুল্লাসহ নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সড়ক ও অপরাধপ্রবণ স্থানে পর্যায়ক্রমে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে লুবনা রহমান বলেন, এনসিপি বিশ্বাস করে, নিরাপদ সড়ক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টাই হতে পারে কার্যকর সমাধান। জনগণের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে এনসিপি সবসময় মানুষের পাশে থাকবে।