News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শ্রমজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৮:৪০ পিএম শ্রমজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

শ্রমজীবী মানুষের নায্য অধিকার ও জীবনমান রক্ষা এবং তাদের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

১০ অক্টোবর শনিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার বলেন, শ্রমজীবী মানুষের জীবন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়, যার অনেক কথাই লেখা হয় না। অনেক সময় মালিকপক্ষ শ্রমিকদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং শ্রমিক নেতাদের একটি অংশ বিভিন্নভাবে উসকে দিয়ে শ্রমবাজার ধ্বংস করার ষড়যন্ত্র করে।

শ্রমিকদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার ও নায্য পাওনা নিশ্চিত করতে শ্রমিক বার্তা সহ সংশ্লিষ্ট সবার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও শ্রমিক বার্তার সাথে জড়িত সবাইকে তিনি মোবারকবাদ জানান। একইসাথে যারা লেখালেখির মাধ্যমে এ আন্দোলনকে সমৃদ্ধ করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সহসভাপতি হারুন ভাই বলেছেন যে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, অনেক সময় আমরা তা এড়িয়ে যাই এবং মানুষের সামনে সেভাবে তুলে ধরি না। বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কায়িক পরিশ্রম ও উৎপাদনের সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন। তাই এই বিশাল জনগোষ্ঠীর কণ্ঠস্বর এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আগামী দিনে 'শ্রমিক বার্তা' আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।