News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরীর পরিচিতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৮:৪৩ পিএম হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরীর পরিচিতি সভা

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য পরিচিতি সভা ১০ অক্টোবর শনিবার সকাল দশটায় ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।

মহানগর কমিটির সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ।

মহানগর হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমীর পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মুসা কাসেমী, মুফতী শহীদুল ইসলাম, মুফতী ফয়জুল্লাহ, মুফতী ইমরান হোসাইন, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী ঐক্যজোটের মহানগর সেক্রেটারি মুফতী ইউসুফ আহমদ, বিকেএমের মহানগর সেক্রেটারি আল-আমীন রাকিব, হেফাজতের মহানগর সহ-সভাপতি মোস্তফা কামাল জিহাদী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতী আব্দুল গনী, সহ-সাধারণ সম্পাদক ও বিকেএম মহানগর সেক্রেটারি আল-আমীন রাকিব, খন্দকার হাফেজ আওলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী সায়েম আহমদ, মাওলানা আল-আমীন আনসারী, আইন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, প্রচার সম্পাদক মাওলানা আবু দাঊদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফেজ জাহিদ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতী আমিনুর রহমান নড়াইলী, সহ-প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ প্রমুখ।