বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমানের সুবিধাভোগী চেয়ারম্যান ও মেম্বারদের কয়েকজনকে বিএনপির কতিপয় নেতা মদদ দিচ্ছে। ফলে তারা বহাল তবিয়তে থাকায় আগামী দিনে নাশকতায় অর্থায়ন করতে পারে শঙ্কা রয়েছে।
আলীরটেক ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচন ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের ভ‚মিকা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পাঁচ বছর পূর্ণ হওয়ার পাশাপাশি তাঁর দাপ্তরিক মেয়াদ শেষ প্রান্তে আসায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বাসিন্দাদের একাংশ এবং আঞ্চলিক গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।
আলীরটেক ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, ডিক্রীরচর গোপচর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন ২০২২ সালের ৯ জানুয়ারি বর্তমান মেয়াদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্তও তিনি একবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালের ১১ নভেম্বরের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচিত হন। তবে স্থানীয় বিএনপি, জামায়াতসহ বিরোধী রাজনৈতিক মহলের অভিযোগ, ওই সময় বিরোধী দলগুলো নির্বাচনী মাঠের বাইরে থাকায় এবং দলীয় প্রতীকের প্রভাবের কারণে নির্বাচনটি একতরফা ছিল। ২০২১ সালের ওই নির্বাচনে প্রাথমিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান মতিউর রহমান; কিন্তু মনোনয়ন দাখিলের আগে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ালে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সেলিম ওসমানের মধ্যস্থতায় জাকির হোসেন নৌকা প্রতীক পান। যদিও পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে আওয়ামী লীগের ভেতর থেকেই তাঁর সমালোচনা হয়েছিল। ২০২৩ সালের জুলাই মাসে জেলা আওয়ামী লীগের জেলা সভাপতির বিরুদ্ধে তোলা ঘুষের অভিযোগের প্রেক্ষিতে তাঁর শাস্তি দাবি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতি, অপসারণ বা গ্রেপ্তারের ঘটনা ঘটলেও আলীরটেকে জাকির হোসেন স্বপদে বহাল রয়েছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আলীরটেক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণের দাবিতে কর্মস‚চি পালন করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হওয়া সত্ত্বেও এবং ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি থাকার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। ওই প্রতিবেদনে স্থানীয়দের বরাত দিয়ে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং পটপরিবর্তনের পর তিনি রাজনৈতিক অবস্থান বদলে নিজেকে বিএনপি সমর্থক হিসেবে পরিচয় দিয়ে মামলা ও পদ রক্ষার অভিযোগ তোলা হয়।
এদিকে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ মেম্বারের বিরুদ্ধে হত্যা, সহিংসতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধম‚লক অপকর্মের গুরুতর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত সাধারন ছাত্র-জনতার উপর এই রশিদ মেম্বারের নেতৃত্বে হামলা ও গুলিবর্ষনেরও ঘটনা ঘটেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ৫ আগষ্টের পরবর্তী সময়ে এই রশিদ মেম্বার হয়ে উঠেছেন সবচাইতে বড় বিএনপি নেতা।
আওয়ামী দোসর হিসেবে পরিচিত আব্দুর রশিদ মেম্বারের নির্দেশে ফতুল্লায় নাশকতা করার চেষ্টা করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু বিএনপি নেতৃবৃন্দের প্রত্যক্ষ সহযোগিতায় নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে আওয়ামী শাসনামল থাকাকালীন সময়ে পূর্বের মতই চালিয়ে যাচ্ছেন সকল ধরনের অপকর্ম।
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে ইয়াসিন হত্যা মামলা (মামলা নং-৩০) অন্যতম, যে মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে। বক্তাবলীর চর বক্তাবলী এলাকার আলোচিত জাকির হোসেন হত্যা মামলা-এর অন্যতম প্রধান আসামি রশিদ মেম্বার। ২০২২ সালেও এই হত্যা মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন এবং পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন।
জামিনে মুক্ত থাকার সময় তিনি বক্তাবলী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী সদস্য হাসনা ভানুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে করা অভিযোগ প্রত্যাহার না করলে হত্যা করার হুমকি দেন, যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফতুল্লা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বক্তাবলীর গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তার গ্রেফতারের খবর পেয়ে অনুসারীরা ফতুল্লা থানা ঘেরাও করে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেয়। এরপর জামিনে বের হয়ে আসার পর থেকে বিএনপি নেতাদের সাথে আতাত করে বনে যান বিএনপি নেতা। এখনো সেই প‚র্বের মতই চালিয়ে যাচ্ছেন সকল অপকর্ম। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছেন পুরো এলাকা। বর্তমান আওয়ামীলীগের নেতাকর্মীদের পুলিশ ধরিয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্টিত করার জন্য হীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রশিদ মেম্বার তৎকালীন এমপি শামীম ওসমান ও স্থানীয় চেয়ারম্যান শওকত আলীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি রাতারাতি বিএনপির ছায়াতলে আসার চেষ্টা করেন।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :