News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের আধাবেলা হরতালকে নারায়ণগঞ্জ থেকে সমর্থন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১০:২৯ পিএম রংপুরের আধাবেলা হরতালকে নারায়ণগঞ্জ থেকে সমর্থন

প্রিপেইড মিটার বাতিল সহ ৪দফা দাবিতে ৩০ নভেম্বর রংপুরে আহুত আধাবেলা হরতালকে নারায়ণগঞ্জ থেকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দরা। হরতালের সমর্থনে রোববার ২৯ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা প্রয়োজনে নারায়ণগঞ্জেও হরতালের মত কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় বক্তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ ওয়াসা গঠনের তীব্র সমালোচনা করেন। এ সময় তারা সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে বলেন আমরা নারায়ণগঞ্জ ওয়াসাকে প্রত্যাখান করলাম।

নারায়ণগঞ্জে থানা বৃদ্ধি প্রয়োজন নাই, হকার মুক্ত ফুটপাত চাই নাই, হাসপাতাল চাই সেটা নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় নাই, আপনারা শুধু নারায়ণগঞ্জের মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দিবেন তা মানা হবেনা। যেখানে প্রিপ্রেইড মিটার যাবে সেখানেই ভেঙ্গে ফেলা হবে। স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী বগুড়ার লোক তিনি বগুড়াতে উন্নয়ন করছেন আর নারায়ণগঞ্জকে শ্মশান বানিয়ে দিচ্ছেন এসব চলবে না।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম সহ অন্যান্যরা।