News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ সফলের আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৮:৩৭ পিএম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ সফলের আহবান

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর শুক্রবার জুমআর নামাজের পর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ঐতিহাসিক ডিআইটি চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

আর এই গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২২ অক্টোর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোটের আমীর আল্লামা আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খন্দকার আনোয়ার হুসাইন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা যোবায়ের আহমদ, মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ ও আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম আহমদ প্রমুখ।  

নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সবাইকে ডিআইটির সমাবেশ বাস্তবায়নের জন্য আহবান জানান। গণসমাবেশে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সভাপতি আল্লামা আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। উপস্থিত থাকবেন- তাহরিকে খতমে নবুওয়তের আমীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমামুদ্দিন সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।