শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় জমজমাট ও উত্তেজনাকর ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘দিঘলদী বনাম সালেনগর’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
দর্শকদের টানটান উত্তেজনায় ভাসিয়ে ট্রাইবেকারে ৪-২ গোল ব্যবধানে সালেনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিঘলদী ফুটবল একাদশ।
স্থানীয় মাঠে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মো: মামুন মিয়া।
নির্ধারিত ৫০ মিনিটের (২৫ মিনিট করে দুই অর্ধাংশ) মূল খেলায় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠ জুড়ে প্রবল উদ্দীপনা সৃষ্টি হয়।
মূল সময়ের পর অতিরিক্ত ২ মিনিটের লস টাইমেও কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি অমিমাংসিতভাবেই শেষ হয়। পরবর্তীতে বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। ট্রাইবেকারে নিজেদের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে দিঘলদী ৪-২ গোল ব্যবধানে সালেনগরকে পরাজিত করে স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরে। বিজয়ী দলের চমৎকার কৌশল এবং সালেনগরের লড়াই করার মানসিকতা মাঠে আসা শত শত ফুটবলপ্রেমীর মন জয় করে নেয়।









































আপনার মতামত লিখুন :