News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

খানপুর ৩০০ শয্যা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম খানপুর ৩০০ শয্যা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯জুলাই সকালে হাসপাতালের অডিটোরিয়ামে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আলম সহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ, সহ হাসপাতালের কর্মী বৃদ্ধির ব্যাপারে প্রস্তাবনা রাখা হয়েছে। ডাক্তার ও অন্যান্য জনবল সংকট নিরসন, আউটডোরে রোগীর ভিড় কমানো, টিকিট ফি প্রদান প্রক্রিয়া সহজ করা এবং হাসপাতাল চত্বরকে দালালমুক্ত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সাথে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সপ্তাহে একদিন হাসপাতাল পরিদর্শন করবেন বলেও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

নিয়মানুযায়ী সংসদ সদস্যের পক্ষ থেকে তিনজন সদস্য জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন, সেই মোতাবেক অ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম, ছেলে আবুল কাউসার আশা ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কুকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।

সভায় হাসপাতাল দুটির সার্বিক ব্যবস্থাপনা, জরুরি বিভাগের সেবা, ওষুধ সরবরাহ, জনবল সংকট এবং পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।