News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

১০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, অর্থদণ্ড প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৬:০৮ পিএম ১০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, অর্থদণ্ড প্রদান

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে ১০টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও তাদের থেকে ৩হাজার ৬০০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জুন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ও মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি দল উক্ত অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে খানপুর এলাকার মেসার্স আলী এন্টার প্রাইজ থেকে ৬ কেজি পলিথিন উদ্ধার ও ২ হাজার টাকা অর্থদন্ড, মেসার্স সাঈদ স্টোর ও মেসার্স রাসেল স্টোর থেকে ২ কেজি করে পলিথিন উদ্ধার ও প্রত্যেককে ৮০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়।