জিলহজ্জ (যিলহজ) হিজরি চন্দ্রবর্ষের দ্বাদশ ও সর্বশেষ মাস। ইসলামে এই মাসের প্রথম ১০ দিনকে বছরের শ্রেষ্ঠতম সময় হিসেবে গণ্য করা হয়। এই মাসেই পবিত্র হজ পালন এবং ঈদুল আজহা ও কুরবানি অনুষ্ঠিত হয়। শ্রেষ্ঠতম দশ দিনের প্রথম শুক্রবার অসহায়, অসচ্ছল, রিক্সা চালক ও সাধারণ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন নাসিকের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু।
২০ মে শহরের ডনচেম্বার, চাষাঢ়া, খানপুরের বিভিন্ন পয়েন্টে প্রচন্ড রোদ ও বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা বিতরণ করেন শওকত হাশেম শকু। এর আগে করোনা সময় ও বিগত ২২ বছর যাবৎ ১২নং ওয়ার্ডের নাগরিকদের পাশে ছিলেন তিনি। করোনা যোদ্ধা হিসেবে শকু ছিলেন এলাকার মানুষের বন্ধু। এর পাশাপাশি নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে যেমন অসহায় মানুষদের মাঝে সহায়তা প্রদান, ত্রাণ বা বিভিন্ন উপকরণ বিতরণের মতো কাজগুলোতে সম্পৃক্ত থেকেছেন। তবে সরাসরি নিয়মিত 'রান্না করা খাবার বিতরণ' কার্যক্রমের চেয়ে তিনি সমাজসেবামূলক অন্যান্য অনুষ্ঠানে বেশি পরিচিত।
শকু বলেন, মহান আল্লাহকে রাজি খুশি করতে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। ২৪ এর আগষ্ট থেকে আমি কাউন্সিলর বা কমিশনার নই। কিন্তু আমার এই মানবিক কাজগুলে আমি সবসময় করে যেতে চাই। আমি যতদিন বেঁচে আছি এ কাজগুলো যেন করে যেতে পারি। আপনারা দোয়া করবেন। আমি যেন আমার সাধ্যমত মানবিক কাজগুলো করে যেতে পারি।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যারা কোরবানি করতে পারে না। ১২নং ওয়ার্ডের সকল পাড়া মহল্লায় তাদের তালিকা করা হয়েছে। আমার ওয়ার্ডে প্রতিবারের মত এবারও আমি আয়োজন করেছি তাদের জন্য। ইতোমধ্যে গরু কেনা হয়ে গেছে।


-20260522173818.jpg)





































আপনার মতামত লিখুন :