নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রীজের নিচে ইজারাদার বন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক ন‚র মোহাম্মদ পনেছের লোকজন নদীতে গরু বোঝাই ট্রলার টানাটানি অভিযোগ উঠেছে।
পনেছের হাটের নেছার নাম ব্যক্তি বৃহস্পতিবার নদীতে ট্রলার নিয়ে বেপারীদের হাটে তোলার জন্য টানাটানি করে। এতে একজন বেপারী পেটে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বন্দর উপজেলার ইউএনও, বন্দর থানায় নালিশ করেছেন অন্যান্য ইজারাদাররা।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নির্দেশ অমান্য করেছেন ন‚র মোহাম্মদ পনেছ ইজারাপ্রাপ্ত হাটের লোকজন। তার হাটের সামনে নদীতে গরু বোঝাই ট্রলার থামিয়ে নেছারের নেতৃত্বে বেপারীদের টানাটানি ভিডিও ভাইরাল হয়েছে।
অপরদিকে সোনাকান্দা অস্থায়ী গরু হাটের ইজারাদার আলী আহাম্মদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শীতলক্ষ্যা নদী দিয়ে গরু ট্রলার দেখা মিলেনি। এমন অবস্থা খোঁজখবর নিয়ে জানতে পারি, শীতলক্ষ্যা ব্রীজের গরু বোঝাই ট্রলার থামিয়ে পনেছের হাটে তোলা হচ্ছে। দ্রুত নদীতে গিয়ে পরিস্থিতি দেখে ইউএনও, বন্দর থানা সহ সংশ্লিষ্টদের অবগত করি। একই সাথে নেছারের এমন কান্ডে জবাব চাইলে দ্রুত নদী ছাড়ে।
তিনি আরও বলেন, স্থানীয় এমপি, সিটি কর্পোরেশনের প্রশাসক, বন্দর উপজেলার ইউএনও ও বন্দর থানা পুলিশের কাছে সুস্থ পরিবেশে হাট পরিচালনায় করার জন্য এমন কান্ডে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।


-20260522173818.jpg)





































আপনার মতামত লিখুন :