News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার প্রত্যয় আশার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৭:৩৮ পিএম শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার প্রত্যয় আশার

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নাসিকের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

বৃহস্পতিবার দুপুরে শিশুকল্যাণ স্কুলে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে আশা বলেন, শিশুকল্যাণ স্কুলটির নতুন ভবন নির্মাণ, জাতীয়করণ, জমির সমস্যা সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, খেলার মাঠ উন্নয়ন, বাউন্ডারী দেয়াল নির্মাণসহ যা যা প্রয়োজন সেটা করা হবে। স্কুলটিতে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ১৭০ জন শিশু যাতে হাইস্কুলে ভর্তি হতে পারে। তারা যাতে ঝরে না যায় এজন্যও পদক্ষেপ নেয়া হবে।

তিনি সমাজের বিত্তবান ও সমাজপতিদের স্কুলটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম।

পরে অত্র পঞ্চায়েতের সদ্য প্রয়াত সভাপতি মরহুম হারুন অর রশিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।

আমন্ত্রিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ক্রীড়া সম্পাদক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আসলাম মিয়া এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক। সভায় সভাপতিত্ব করেন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আসলাম মিয়া।  

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি সামছুল হক বাচ্চু,  সহসভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ফারুক আহাম্মদ রিপন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন,  কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, কালিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লতিফুর রহমান, শিশুকল্যাণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলিসা বেগম, শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে৷