নারায়ণগঞ্জ আইন কলেজের এডহক কমিটির সভাপতি হওয়ায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানকে শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে বিদ্যোৎসাহী সদস্য হওয়ায় অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাতকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ আইন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় শিক্ষার্থীরা কলেজের ভবন নির্মাণ, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও অবৈধ লোক যাতে কলেজে উশৃঙ্খলতা না করাতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ আইন কলেজের ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। গত ২৯ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত।



































আপনার মতামত লিখুন :