সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারাণগঞ্জ শহরের বার একাডেমি স্কুলে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে চালক, পথচারী ও যাত্রীদের সতর্কতা মূলক রোড শো এবং বিভিন্ন যানবাহনে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী নারায়ণগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে এসকল কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জ বার একাডেমিতে আয়োজিত জনসচেতনতা মূলক সভায়- স্কুল ছুটি হলে ছাত্র ছাত্রীরা অনেক সময় দৌড়াদৌড়ি করে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকে; ফলে কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে এই সমস্ত সচেতনতা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান বলেন, একজন গাড়ির চালককে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন অথবা কানে হেডফোন ব্যবহার করে তাহলে সেটা যাত্রীদের প্রতিবাদ করতে হবে। সেই সাথে স্কুল কলেজ থেকে কোন শিক্ষা সফরে গেলে অতিরিক্ত সাউন্ড দিয়ে সাউন্ড বক্স বাজানো যাবে না। অতিরিক্ত সাউন্ড গাড়িতে ব্যবহার করা হলে ড্রাইভার এর গাড়ি চালানো ব্যাঘাত ঘটবে; সে ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে।
তিনি আরও বলেন, রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিকে পরে বাম দিকে, আবার ডান দিকে খেয়াল করতে হবে এবং সব সময় ফুটপাত দিয়ে চলাচল করতে হবে। আর যদি ফুটপাত না থাকে তাহলে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করতে হবে ও ট্রাফিকের নিয়ম-কানুন মেনে চলতে হবে। তাহলেই আমাদের দেশে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
নারায়ণগঞ্জ বার একাডেমির (হাই স্কুল) প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়গঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক ওসমান গনি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

































আপনার মতামত লিখুন :