News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সন্তানদের সুপথে আনার ভূমিকায় অভিভাবক ও শিক্ষার্থীরা : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:২০ পিএম সন্তানদের সুপথে আনার ভূমিকায় অভিভাবক ও শিক্ষার্থীরা : আশা

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এর রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেন, আজকের এই বিদায় কেবল একটি ধাপ অতিক্রম করা মাত্র। তোমাদের মনে রাখতে হবে, তোমরাই এদেশের ভবিষ্যৎ কর্ণধার। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।


শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।


সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি তারা যেন সুপথে চলে এবং নৈতিক আদর্শ নিয়ে বড় হয়, সেদিকে মা-বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর  শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার,সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ,সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, পিয়ার জাহান কমল,মোস্তাকুর রহমান,সেলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।