News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বন্দরে স্টার জিপসাম বোর্ডের চোরাই তামাসহ বিদ্যুৎ মিস্ত্রি আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৩০ পিএম বন্দরে স্টার জিপসাম বোর্ডের চোরাই তামাসহ বিদ্যুৎ মিস্ত্রি আটক

বন্দরে কর্মচারি কর্তৃক স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেডে বৈদ্যুতিক তামার তার চুরি করে পালানোর  সময় পিলিপাস মন্ডল (৩৫) নামে বিদ্যুৎ মিস্ত্রিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডরা।

আটককৃত পিলিপাস মন্ডল বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ এলাকার বিধান মন্ডলের ছেলে। এ ব্যাপারে উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি ইন্সপেক্টর শহিদুল ইসলাম বাদী হয়ে আটককৃত চোরের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার বঙ্গশাঁসনস্থ স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেডে এ চুরি ঘটনাটি ঘটে।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড দীর্ঘ দিন যাবৎ সারা বাংলাদেশে সুনামের সহিত জিপসাম বোর্ড পণ্য  সরবরাহসহ ব্যবসা করে আসছে। এ সুবাদে দীর্ঘ ৯/১০ বছর যাবৎ সুদূর বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ এলাকার বিধান মন্ডলের ছেলে পিরিপাস মন্ডল উল্লেখিত প্রতিষ্ঠানে মিস্ত্রি পদে কর্মরত রয়েছে। পিলিপাস মন্ডল চাকরি করাকালিন অবস্থায় বিভিন্ন সময়ে উক্ত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ক্যাবল তার চুরি করে আসছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যে কোন সময়ে চাকরিরত অবস্থায় সিসি ক্যামেরা বন্ধ করে ৩ কেজি ৯০০ গ্রাম কভার ছাড়া তামার তার যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা চুরি করে কোম্পানী মেইন গেইট দিয়ে পালানোর সময় প্রতিষ্ঠানে কর্মরত সিকিউরিটি গার্ডরা তার দেহ তল্লাশি করার সময় দুই পায়ের সাথে বিশেষ কৌশলে টেপদ্বারা মোড়ানো অবস্থায় উল্লেখিত তামার তারসহ উল্লেখিত চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।