বন্দরে ২১নং ও ২২নং ওয়ার্ড যুবদল নেতাকর্মীদের সাথে সাংগঠনিক অগ্রগতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় বন্দর শাহীমসজিদ দত্তবাড়ি যুবদলের অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্যে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আবুল কাউছার আশা বলেন, "মাদক ও সন্ত্রাস সমাজের চরম শত্রু। কোনো একক ব্যক্তির পক্ষে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে এলাকাবাসী ও তরুণ সমাজসহ আমাদের সকলকে একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, সামাজিক সচেতনতাই পারে একটি সুন্দর ও নিরাপদ আগামী নিশ্চিত করতে।
বন্দর থানা যুবদলের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক সোহেল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড যুবদল নেতা মো: সেলিম, মো: আলাউদ্দিন, রনি, শান্ত, মহিউদ্দিন, তুহিন, মুন্না, হৃদয়, সাইফুল, জিদান,জিহাদ প্রমুখ।



































আপনার মতামত লিখুন :