বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার ইদ্রিস বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোস্তফা (৪৫) বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে ফয়সাল (২৭) ও বন্দর থানার হরিপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল ইসলাম (৪৬)।
ধৃতদের শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।



































আপনার মতামত লিখুন :