জাতীয় নাগরিক পার্টির নারী উইং ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন নারায়ণগঞ্জের লুবনা রহমান। শনিবার (১৮ এপ্রিল) ৫৩ সদস্য বিশিষ্ট জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আর এই কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে জায়গা করে নিয়েছেন লুবনা রহমান। লুবনা এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটিরও পথম যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
লুবনা রহমান বলেন, কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম সংগঠক এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহবায়ক হিসেবে আমার দায়িত্ব হবে নারীর ক্ষমতায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং জনমুখী রাজনীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা। কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম সংগঠক হিসেবে আমার প্রধান কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের সংগঠিত করা, তাদের অধিকার, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে কাজ করা। নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং নেতৃত্ব উন্নয়ন উদ্যোগ গ্রহণ করবো। পাশাপাশি নারীদের বিরুদ্ধে সহিংসতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করবো।




































আপনার মতামত লিখুন :