আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতনধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে জন্মাষ্টমীকে সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগস্ট বিকেলে চাষাড়ায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সেটা আরো সুদৃঢ় করতে চাই। আমি কোনো ব্যক্তির কাজ করতে চাইনা আমি সমষ্টিগত মানুষের জন্য কাজ করি। আমার নির্বাচনে ইশতেহারে ছিলো জিউস পুকুরটাকে উন্মুক্ত করে দিবো। আমি নির্বাচিত হতে পারিনি তখন। এখন আমার সুযোগ এসেছে আমি জিউস পুকুর পরিষ্কার করে দিয়েছি। এখানে মানুষের হাটা চলা ও বসার ব্যবস্থা করে দিবো। নগরীতে যে কয়টা জলাশয় রয়েছে সব গুলো উন্মুক্ত ও পরিষ্কার করা হবে। ইতোমধ্যে ৩১টি জলাশয়ের কাজ ধরা হয়েছে, পুকুর পাড়ে ৫২ হাজার গাছ লাগানো হবে। নারায়ণগঞ্জকে গ্রিণ এন্ড ক্লিন সিটিতে পরিণত করবো। তারেক রহমান বলেছে গত ১৫ বছর দেশের মানুষ শোসিত হয়েছে আমরা তেমনটা করতে চাইনা।
তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই নারায়ণগঞ্জের যানজট কমে আসবে। আমরা একটি বাসযোগ্য নগরী গড়তে চাই, সবাইকে সহযোগিতা করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কবরস্থান, শ্মশান ও খিস্ট্রানদের কবরস্থান একত্রে আছে সেখানে বৌদ্ধদের জন্য একটা ব্যবস্থা করার উদ্যোগ আমরা নিচ্ছি।
জন্মাষ্টমীর দিন যে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয় এরজন্য প্রশাসনকে অনুরোধ করবো, আমার দলও আপনাদের সাথে থাকবে। আপনারা ট্রাফিক ব্যবস্থার দিকে লক্ষ রাখবেন। যেমন ঐক্যবদ্ধ আছেন তেমন ঐক্যবদ্ধ থাকবেন। নিজেদের সংখ্যালঘু বলবেন না। সংখ্যালঘু বলাটাই নির্যাতনের হাতিয়ার। সংবিধানে আপনাদের সমান অধিকার দিয়েছে আমরা সেই অধিকার নিশ্চিত করতে চাই। কিছু কুচক্রী মহল আছে তারা ঘটনা ঘটিয়ে সরকার, দেশ, দলের বদনাম করতে চাই, আমরা সেটাকে কঠোর হস্তে দমন করবো।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শংকর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধানবক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা।
নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব দুলাল দাস, ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুজন দাস, বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি গৌরাঙ্গ সাহা, গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ দাস, ওয়াল্ড হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গনেশ সাহা, ব্রাহ্মন সংসদ, ছাত্রমহাজোট ও ইসকন সহ হিন্দু ধর্মীয় সকল সংগঠনের নেতৃবৃন্দরা।







































আপনার মতামত লিখুন :