News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়ামের পরিকল্পনা আবুল কালামের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৭:১৬ পিএম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়ামের পরিকল্পনা আবুল কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, খেলাধুলাকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠ এবং স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়াতে আয়োজকদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল কালাম বলেন, আমরা এই খেলাধুলাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা রইলো। ইতোমধ্যে উপজেলা ও ইউনিয়নভিত্তিক মাঠ ও স্টেডিয়াম করার চিন্তা রয়েছে। খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শুক্রবার মদনপুরে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। সেখানে আসরের নামাজ আদায় শেষে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।