নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় লেকে পানিতে ডুবে সহোদরের মৃত্যু হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধ্যান করতে এসে লেকের পাড়ে শরীরে পরিধেয় জামা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা তল্লাশী শুরু করলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতা হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া রিকশাচালক শাহ আলমের ছেলে।
পরিবারের লোকজন জানায়, বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসেনি। রাতে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে খোঁজ শুরু করা হয়। তখন দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।




































আপনার মতামত লিখুন :