News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেঙ্গুর জন্য ৪ মাস গুরুত্বপূর্ণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:১০ পিএম ডেঙ্গুর জন্য ৪ মাস গুরুত্বপূর্ণ

ডেঙ্গু সহ মশাবাহী জনিত রোগ থেকে জনসচেতনতা তৈরিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬জুন সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনের থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়ায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ৪ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সর্তক থাকতে হবে। এই নারায়ণগঞ্জ ডেঙ্গু মশার উৎপত্তি স্থল। ডেঙ্গু প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জ সকল খালগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। আপনারাও আপনাদের বাড়িঘর এবং আশেপাশে জায়গা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেসব স্থানে আপনারা পারবেন না আশে পাশের ডোবা পুকুর আমাদেরকে জানালে আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়ে আমরা পরিস্কার করে দিবো।

তিনি আরো বলেন, অতীতে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করে ছিলো এবার যেন সেটা না হয় সেই ব্যবস্থা নিতে হবে। তার জন্য আপনাদের সকলের উচিত আমাদের সহযোগিতা করা। আপনারা সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে সম্ভব নয়। কোথায় কোনো ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেলে আমরা সিটি কর্পোরেশন থেকে সেই এলাকা চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো। ডেঙ্গু মশা জমে থাকা পরিষ্কার পানিতে বেশি জন্মায় এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাই আপনার বাসার ফুলের টপ, নারিকেলের খোসাতে জমে থাকা পানি এবং আপনার টয়লেট নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। কারণ সিটি কর্পোরেশন থেকে আপনাদের ঘরে গিয়ে পরিচ্ছন্ন সেবা দেওয়া সম্ভব না আপনাদের নিজেদেরই সচেতন হতে হবে।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান সহ, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সিইউও নূর কুতুব আলম সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মচারীরা।