News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাবেক সভাপতি বাবুলের ইন্তেকাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:১৭ পিএম বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাবেক সভাপতি বাবুলের ইন্তেকাল

নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাবেক সভাপতি, বাগে জান্নাত জামে মসজিদ ও মাদরাসার উন্নয়ন কমিটির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে র'জিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার বাদ জোহর চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে ১ম জানাযা ও মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাযার নামাজ শেষে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠন।