News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে পড়েছিল গার্মেন্ট কর্মীর মরদেহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৩২ পিএম সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে পড়েছিল গার্মেন্ট কর্মীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে তানিয়া আক্তার (২২) নামের গার্মেন্ট কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার শাহআলমের মেয়ে। পুলিশ ও স্থানীয় জানা গেছে, নিহত গৃহবধূ তার স্বামী সোহাগ ওরফে জুলহাসসহ জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মৃত্যুর আগের রাত পর্যন্ত প্রতিবেশীরা স্বামীকে নিজ বাসায় দেখতে পেলেও ভিকটিমের মৃত্যুর পর থেকে স্বামী পলাতক রয়েছেন। ফলে মৃত্যুর ঘটনায় স্বামীকে সন্দেহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ভিকটিমের স্বামীর কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এছাড়াও ভিকটিমের প্রতিবেশীদের বরাতে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।