News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রাস্তায় যেন টিস্যু ময়লা না ফেলি : মর্গ্যানে বাঁধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:২৩ পিএম রাস্তায় যেন টিস্যু ময়লা না ফেলি : মর্গ্যানে বাঁধন

নারায়ণগঞ্জ দেওভোগস্থ মর্গ্যান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন বলেছেন, বাসাবাড়ি পাশাপাশি স্কুল কলেজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তোমাদের দায়িত্ব। তোমরা এ কাজগুলো নিজ উদ্যোগে করবে। ছাত্রীদের কাছে অনুরোধ তোমরা স্কুল পরিষ্কার রাখবে৷ বাড়ির ছাদ বাগান ও এসির পানি যেন জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখবে।

রোববার (২৬ জুলাই) মর্গ্যান স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনীতে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি নিজেও অনেক ভুল করি। আজ এসো আমরা সকলে শপথ করি। আজ থেকে আমরা অভ্যাস করবো। আমরা বাইরে রাস্তায় প্যাকেট ফেলি টিস্যু ফেলি, আজকের পর থেকে আমরা রাস্তায় কিছু ফেলবো না। আমরা সকলে পন করছি আজকের পর থেকে আমরা যেন একটি টিস্যুও রাস্তায় না ফেলি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আশেপাশের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।

তিনি বলেন, আমি শিক্ষকদের অনুরোধ করবো আপনারা ক্লাস ক্যাপ্টেনের বাইরে মনিটর টিম করে দিবেন। সপ্তাহে দুই দিন তারা স্কুলের আনাচেকানাচে কোথায় পানি জমে আছে, ময়লা জমে আছে এ বিষয়গুলো খেয়াল রাখবে।