News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৫৭ পিএম সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ জুলাই) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ, প্রাঙ্গণ এবং চারপাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মৌসুমি রোগ বালাই, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি দূর করা ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা গেলে এটি তাদের জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এই সুস্থ পরিবেশ শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাড়ি এবং সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।