News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দিপু ভূইয়ার বাড়িতে জনতার ঢল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:১১ পিএম দিপু ভূইয়ার বাড়িতে জনতার ঢল

আগে হতেই প্রস্তুত ছিল ফুলের তোড়া আর পাপড়ি। অপেক্ষা ছিল শুধু গলায় পড়ানো ও ছিটিয়ে দেওয়া। কাংখিত সেই লক্ষ্যে আগেই পৌছে যান এমপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এবার তাকে বরণের পালা। শুক্রবার দিনভর রূপগঞ্জের হাজার হাজার জনতা বরণ করে নেন দিপুকে। এদিন গোলাকান্দাইলের বাসা হয়ে উঠে এক উৎসেবর স্থল।

দুপুরের পর থেকেই থানার বিভিন্ন এলাকা থেকে মানুষের স্রোত ঢল নামে। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভীড়। বিকেলের মধ্যে পরিপূর্ণ হয়ে উঠে পুরো বাড়ি। মানুষ উল্লাস করে। ফুল দিয়ে বরণ করে নেন দিপুকে।

তিনি ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দাড়িপাল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।